ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

পাকিস্তান সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল আসিম মুনির

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২,  6:51 PM

news image

রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে বিদায়ী জেনারেল কামার জাভেদ বাজওয়া (ডানে) নতুন সেনাপ্রধান আসিম মুনিরের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতার ব্যাটন তুলে দেন।  ছবি : রয়টার্স পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল আসিম মুনির। দেশটির সেনাবাহিনীর ১৭তম প্রধান হিসেবে বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কাছ থেকে দায়িত্ব নেন তিনি। খবর রয়টার্স ও দ্য ডনের।  রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরে মঙ্গলবার এক অনুষ্ঠানে জেনারেল বাজওয়া নতুন সেনাপ্রধান আসিম মুনিরের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতার ব্যাটন তুলে দেন। জেনারেল বাজওয়া সেনাপ্রধান হিসেবে ৬ বছর দায়িত্বে ছিলেন। নতুন সেনাপ্রধান হিসেবে গত বৃহস্পতিবার আসিম মুনিরের নাম ঘোষণা করা হয়। বিদায়ী বক্তব্যে জেনারেল বাজওয়া বলেন, ‘আমি আশা করি, জেনারেল মুনিরের নিয়োগ দেশ ও দেশের সেনাবাহিনীর জন্য ইতিবাচক ফল আনবে। তিনি দেশের একজন দক্ষ সেনা কর্মকর্তার কাছে সেনাবাহিনীর দায়িত্ব হস্তান্তর করছেন।’ পাকিস্তান সেনাবাহিনীর নতুন প্রধান হওয়ার দৌড়ে যে ছয় জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তাদের মধ্যে আসিম মুনির সবচেয়ে জ্যেষ্ঠ। পাকিস্তানে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট নিয়ে যতটা চর্চা হয়, ঠিক ততটাই সামনে থাকেন সেনাপ্রধানও। বর্তমান সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার মেয়াদ শেষ হয়ে এসেছে। তিন বছর বাড়তি চাকরি করার পর এবার অবসরের সময় আসন্ন। আগে থেকেই পাকিস্তানের সেনাপ্রধান কে হচ্ছেন তা নিয়ে জল্পনা ছিল। আসিম মুনিরসহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা এই তালিকায় ছিলেন। শেষ পর্যন্ত নিয়োগ পেলেন মুনির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম