ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৬,  1:54 PM

news image

পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীদের বেশির ভাগের বয়স ১৩ বছরের নিচে। ধ্বংসস্তূপের নিচে আরও শিশু আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।


পেশোয়ারের উত্তরাঞ্চলীয় শহরটির দির কলোনিতে অবস্থিত আল-খায়ের এডুকেশন সেন্টার নামের বিদ্যালয়টিতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।


লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, নিহতদের বেশির ভাগকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় আহত আরও ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সরকারি কর্মকর্তা বিলাল ফাইজি জানান, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে মরদেহ ও আহতদের বের করে হাসপাতালে পাঠানোর কাজ করছে।


উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, ভবনের ওপরের তলার ছাদ প্রথম তলার ছাদের ওপর ধসে পড়ে। পরে সেটিও ভেঙে পড়লে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।


জেলা জরুরি বিভাগের কর্মকর্তা ইফতিখার খান জানান, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে অন্তত ৪৫ শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে আরও শিশু সেখানে আটকে থাকার খবর পাওয়া গেছে।


ঘটনাস্থলের টেলিভিশন ফুটেজে দেখা গেছে, একের পর এক অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছাচ্ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুদের বের করে আনছেন। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম