ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ১৫

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৪,  4:39 PM

news image

বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন নিরাপত্তা কর্মকর্তা ও দুজন বেসামরিক নাগরিক আছেন। এক বিবৃতিতে পাকিস্তানি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এজেন্সি (আইএসপিআর) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মাচ এবং কোলপুর কমপ্লেক্সে সোমবার (২৯ জানুয়ারি) গভীর রাতে আত্মঘাতী বোমা ছাড়াও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা হামলা চালায়। এতে তিনজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ অন্তত ৯ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিকটস্থ নিরাপত্তাবাহিনীকে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয়েছে। তারা অভিযান চালাচ্ছেন। বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে তারা বেশ সক্রিয়। এ গোষ্ঠীটির লক্ষ্য পার্বত্য ও খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতা। ভূখণ্ডের দিক থেকে বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ; কিন্তু জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট। প্রদেশটিতে বেশ কয়েক দশক ধরেই বিদ্রোহ চলছে। সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম