ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৪৬

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৪,  5:03 PM

news image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে।  কুররম জেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে। কুররম জেলার স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা রজব আলী বলেন, আট দিন আগে সংঘর্ষ শুরু হয়েছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হয়েছে ৪৬ জন। আহত হয়েছে ৮০ জনেরও বেশি। হতাহতদের মধ্যে শিয়া-সুন্নি উভয় সম্প্রদায়ের লোকজন রয়েছেন। সংঘাত শুরুর পর থেকে রাস্তা-ঘাট, বাজার, স্কুল-কলেজ বন্ধ রয়েছে কুররমে। বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাগুলি হচ্ছে বলে জানা গেছে। কুররমের স্থানীয় উপজাতি নেতা মির আফজাল খান তুরি বলেন, দাঙ্গা থামানোর মতো অবস্থা আর এখন আর শিয়া কিংবা সুন্নি— কোনও সম্প্রদায়ের নেতাদের হাতে নেই। দু’পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে। আমরা এই দাঙ্গা পরিস্থিতি থামানোর জন্য সরকারের সরাসরি হস্তক্ষেপ চাইছি। সূত্র: আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম