ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ অক্টোবর, ২০২৪,  10:52 AM

news image

আন্তঃসরকার সংস্থা সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনে (এসসিও) যোগ দিতে পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শুক্রবার (৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, আগামী ১৫ ও ১৬ অক্টোবর ইসলামাদে এসসিও’র সম্মেলন হবে। সেই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পর জয়শঙ্করই ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী যিনি পাকিস্তানে যাচ্ছেন। ২০১৫ সালে পাকিস্তান সফর করেন সুষমা স্বরাজ।  প্রসঙ্গত, এসসিও বিশ্বের বৃহত্তম আঞ্চলিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থা। ভারত-পাকিস্তান ছাড়াও এই সংস্থার সদস্যের তালিকায় রয়েছে রাশিয়া, চীন, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান। ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এসসিও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম