ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ১০০

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২৩,  5:22 PM

news image

পাকিস্তানের পেশোয়ার শহরের পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার।শহরের সবেচেয়ে বড় হাসপাতাগুলোর মধ্যে একটি লেডি রিডিং। সেখানকার মুখপাত্র মোহাম্মদ আসিম মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিবৃতিতে বলেন, লেডি রিডিং হাসপাতালে এখন পর্যন্ত ১০০ লাশ আনা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের ভয়াবহ বোমা হামলায় নিহতদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা।পেশোয়ারের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কাসিফ আফতাব আব্বাসি সংবাদমাধ্যম জানান, বিস্ফোরণে ২২৫ জনের বেশি মানুষ আহত হন। এদের অনেকেই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদে জোহরের নামাজের সময় সামনের সারিতে ছিল আত্মঘাতী হামলাকারী। নামাজ শুরুর কিছুক্ষণ পর সে তার শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। ঠিক কারা এই হামলা চালিয়েছে সেটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে পাকিস্তানের গোয়েন্দারা বলছে, হামলাকারী আফগান নাগরিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম