ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

পাকিস্তানে মসজিদে তরুণীদের শিরশ্ছেদ করার প্রশিক্ষণ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  1:55 PM

news image

ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করলে শির‌শ্ছেদ করতে হবে। তাই কীভাবে শির‌শ্ছেদ করতে হয় তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাকিস্তানের লাল মসজিদে তরুণীদের শির‌শ্ছেদ করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ওই প্রশিক্ষণ দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে তোলপাড় চলছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মসজিদের মধ্যে বোরকা পরা এক শিক্ষক তরুণীদের তলোয়ারের প্রশিক্ষণ দিচ্ছেন, কীভাবে শির‌শ্ছেদ করতে হয়। প্রশিক্ষণ পর্বে তলোয়ার হাতে তরুণীদের স্লোগান দিতেও দেখা গেছে। প্রশিক্ষণে শেখানো হচ্ছে,

যারা নবীকে 'অপমান' করবে তাদের একমাত্র শাস্তি হচ্ছে শির‌শ্ছেদ। এই বিষয় নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ১৮-এর সঙ্গে কথা বলেছেন বিশ্লেষক আমিনা বেগম আনসারি। তিনি বলেন, আমাদের সমাজ থেকে এ ধরনের প্রশিক্ষণ বন্ধ করতে হবে। আমিনার আশঙ্কা, এ সব দেখে পরের প্রজন্ম জঘন্য অপরাধ ঘটাতে পারে। তাই অবিলম্বে এই ধরনের প্রশিক্ষণ বন্ধ করা হোক।  তিনি আরও বলেন, এটা ইসলামের রাজনীতিকরণ করা হচ্ছে। এটা শুধু ভারতের জন্যই নয়, ভারতীয় মুসলমানদের জন্যও হুমকি ও বিপজ্জনক।  তবে এই ভিডিও নিয়ে এখন পর্যন্ত সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র: ফার্স্ট পোস্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম