ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪১

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৩,  7:58 PM

news image

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। আহতের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। রোববার (২৯ জানুয়ারি) সকালে বেলুচিস্তানের লাসবেলায় এ ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি কোয়েটা থেকে করাচি যাচ্ছিল। কিন্তু দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউটার্ন নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর নারী ও শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে। এদিকে লাশগুলো শনাক্ত করতে না পারায় ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানান লাসবেলার সহকারী কমিশনার হামজা আঞ্জুম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম