ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দাউদকান্দিতে অসহায় মানুষের মাঝে জনঅধিকার কল্যাণ সোসাইটির থানা কমিটির খাদ্য বিতরণ গৌরীপুরে শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান আসামি যুবদল নেতা বহিষ্কার সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত

পাকিস্তানে বাসে আগুন: ১৭ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  1:23 PM

news image

পাকিস্তানে একটি চলন্ত বাসে আগুন লেগে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। সিন্ধু প্রদেশের হায়দরাবাদ ও জামশোরো শহরের সঙ্গে করাচির বন্দর শহরকে সংযোগকারী এম-৯ মোটরওয়েতে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের। সংসদীয় স্বাস্থ্যসচিব সিরাজ কাসিম সোমরো সাংবাদিকদের বলেন, “এখন পর্যন্ত দুর্ঘটনায় ১৭ জন যাত্রী মারা গেছেন। ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধারকারী দল চিকিৎসা দিয়েছে।” জামশোরো জেলা প্রশাসক আসিফ জামিল জানিয়েছেন, ওই বাসটিতে ভ্রমণকারী সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। তারা মোটরওয়ের বাইরে কোথাও স্থানান্তরিত হয়েছিলেন। এদিন তারা বাসে করে দাদু জেলায় বাড়ি ফিরছিলেন। তারা ব্যক্তিগত পরিবহন ব্যবহার করছিলেন বলে জানান জামিল। সিন্ধু প্রদেশের সবচেয়ে বেশি বন্যাকবলিত জেলাগুলোর মধ্যে একটি দাদু জেলা। কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, বাসের পেছনের অংশে আগুন লেগেছে যা পুরো বাসে ছড়িয়ে পড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম