ঢাকা ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন আজ

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২২,  10:09 AM

news image

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের ভোট হবে আজ। অধিবেশন শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। প্রাথমিকভাবে নতুন প্রধানমন্ত্রীর জন্য সকাল ১১টা ঠিক করা হলেও, পরে তা পরিবর্তন করা হয়। দেশটির জাতীয় পরিষদ সচিবালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এদিকে, প্রধানমন্ত্রী পদে মনোনয়নপত্র জমা দেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের প্রধান শাহবাজ শরিফ। নতুন সরকারের দায়িত্ব নিলে আইন বহির্ভূত কোন কাজ করবেন না বলে আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া রোববার শাহবাজ শরিফ পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোর সাথে দেখা করতে যান। সেসময় তারা পাকিস্তানের পরবর্তী পরিস্থিতি ও জনস্বার্থে কাজ করার বিষয়ে আলোচনা করেন।

অন্যদিকে, ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন শাহ মাহমুদ কুরেশি। এছাড়া রোববার, পার্লামেন্ট থেকে একযোগে এমপিদের পদত্যাগের ঘোষণা দেন পিটিআইয়ের নেতা ফাওয়াদ চৌধুরি। এর কয়েক ঘণ্টার মধ্যেই, পার্লামেন্ট থেকে পদত্যাগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। এ খবর প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম ডন। অন্যদিকে পিটিআইয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক করেন ইমরান খান। সেই বৈঠকের পর আলাদাভাবে সাংবাদিকদের সামনে আসেন ফাওয়াদ ও কুরেশি। সমর্থকদের উদ্দেশে এক টুইট বার্তায় ইমরান খান বলেন, 'পাকিস্তান ১৯৪৭ সালে স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতার সংগ্রাম কেবল শুরু হলো।' এছাড়া অনাস্থা ভোটে ইমরান খানের হারের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়া লন্ডনে নওয়াজ শরিফের বাসভবনের বাইরে বিক্ষোভ হয়েছে। নানা নাটকীয়তা শেষে শনিবার রাত ২টার দিকে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন ইমরান খান। ৩৪২ আসনের পার্লামেন্টে তার বিরুদ্ধে ভোট পড়ে ১৭৪টি। তাকে ক্ষমতা থেকে সরাতে দরকার ছিল ১৭২ ভোট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম