ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

পাকিস্তানে পুলিশ কার্যালয়ে হামলায় নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৪,  4:45 PM

news image

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক জেলা পুলিশের কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে একটি জঙ্গি গোষ্ঠী। সোমবার এ ঘটনায় নিহত হয়েছেন তিন পুলিশ সদস্য। পাকিস্তানের পুলিশের এক কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। জেলা পুলিশ কার্যালয় যে ভবনটিতে, সেটি আবাসিক ভবন হিসেবেও ব্যবহৃত হয় বলে শীর্ষ এক কর্মকর্তা জানান। তিনি বলেন, হামলাকারীরা ওই এলাকায় আটকে পড়েছে। তাদের মধ্যে আত্মঘাতী বোমারুও রয়েছে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সূত্রটি বলেছে, বান্নু জেলা পুলিশ লাইনসে হামলা ঠেকানোর সময় নিহত হয়েছে তিন পুলিশ সদস্য। এটি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উপজাতীয় জেলা উত্তর ওয়াজিরিস্তান ঘেঁষা। ইসলামী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান হামলার দায় নিয়েছে বলে গোষ্ঠীটির এক মুখপাত্র জানিয়েছে। পুলিশ সূত্রটি বলছে, ভবনের চারপাশে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি হামলাকারীদের নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে নিরাপত্তা বাহিনী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম