ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

পাকিস্তানে দুর্নীতি ও যৌন অপরাধ বাড়ছে বলে স্বীকার করলেন ইমরান খান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২২,  10:47 AM

news image

পাকিস্তানে দুর্নীতি ও যৌন অপরাধ বাড়ছে বলে স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। স্থানীয় সময় রোববার এক বৈঠকে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। পাকিস্তানি গণমাধ্যম ডন তাদের প্রতিবেদনে জানায়, তরুণদের বিশ্বাস, ধর্ম ও নৈতিক মূল্যবোধের ওপর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যে আঘাত হানা হচ্ছে, তা থেকে রক্ষার উপায় খুঁজতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকেই দায়ী করেছেন ইমরান।

একইসঙ্গে সমাজে ধর্ষণ ও শিশুদের যৌন হয়রানির বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করার তাগিদ দেন তিনি। তরুণদের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। এসময় দুর্নীতিবাজদের অগ্রহণযোগ্য করে তোলার আহ্বানও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি  বলেন, ‘যৌন অপরাধের বিরুদ্ধে সমাজের সবাইকে লড়াই করতে হবে। একই পদক্ষেপ নিতে হবে দুর্নীতির ক্ষেত্রেও। দুর্নীতিবাজদের অগ্রহণযোগ্য করে তুলতে হবে সবার মাঝে। কিন্তু হতাশার বিষয় হলো আমাদের নেতারাই যখন দীর্ঘদিন ধরে দুর্নীতি করে, তখন এই দুর্নীতি সমাজের প্রতিটি স্তরে গ্রহণযোগ্য হয়ে যায়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম