ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

পাকিস্তানে তালেবানদের একাধিক হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ মার্চ, ২০২৫,  4:39 PM

news image

পাকিস্তানের তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর একাধিক হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ হামলায় ছয়জন আহত হয়েছেন। আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শুক্রবার পুলিশ জানিয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একাধিক হামলায় পাকিস্তানি তালেবানরা কমপক্ষে পাঁচজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে এবং ছয়জন আহত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশে কমপক্ষে পাঁচটি পৃথক হামলা হয়েছে। মার্চের মাঝামাঝি সময়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ‘বসন্ত অভিযান’ ঘোষণা করে টিটিপি।এর পর থেকে পার্বত্য প্রদেশ খাইবারপাকতুনখোয়া প্রদেশে ৮০টির বেশি হামলার দায় স্বীকার করেছে তারা। প্রাদেশিক রাজধানী পেশোয়ারের পুলিশপ্রধান কাশেম আলী বলেছেন, সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর হামলা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। তিনি বলেন, টিটিপি তাদের অভিযানের ঘোষণা দেওয়ার দুই দিনের মধ্যেই অন্তত ৯টি হামলা চালায়। সূত্র: আরব নিউজ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম