ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

পাকিস্তানে ঝড়-বৃষ্টি: এক সপ্তাহে ৩২ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মে, ২০২৫,  11:04 AM

news image

পাকিস্তানে মৌসুমি ঝড়-বৃষ্টির জেরে এক সপ্তাহে নিহত হয়েছেন ৩২ জন এবং আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। নিহত ৩২ জনের মধ্যে ৫ জন প্রাণ হারিয়েছেন শুক্রবার; তাদের সবার বাড়ি উত্তরপশ্চিামঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায়। পাকিস্তানের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। নিহতদের মধ্যে ৩০ জন প্রাণ হারিয়েছেন বাড়িঘরের দেওয়াল কিংবা ছাদ ধসে। অপর ২ জন মারা গেছেন উপড়ে যাওয়া সোলার প্যানেলের আঘাতে। চলতি মে মাসের শুরু থেকে ২০ মে পর্যন্ত টানা তাপপ্রবাহ বয়ে গেছে পাকিস্তানের ওপর দিয়ে। আবহাওয়া দপ্তর এক বিবৃতিতে জানিয়েছিল মে মাসে পাকিস্তানের যে স্বাভাবিক তাপমাত্রা, তার চেয়ে চলতি মে মাসের তাপামাত্রা ছিল অন্তত ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সেই দাবদাহ শেষ হতে না হতে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। সূত্র : জিও নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম