ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

পাকিস্তানে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ মে, ২০২৬,  11:19 AM

news image

পাকিস্তানে আরও বেড়েছে জ্বালানি তেলের দাম।  সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ১৪ রুপি ৯২ পয়সা এবং হাই-স্পিড ডিজেলের দাম ১৫ রুপি বৃদ্ধি করা হয়েছে। দেশটির পেট্রোলিয়াম বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন প্রতি লিটার পেট্রোলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪১৪ রুপি ৭৮ পয়সা। আর হাই-স্পিড ডিজেলের দাম হবে প্রতি লিটার ৪১৪ রুপি ৫৮ পয়সা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুক্রবার (৮ মে) রাত ১২টার পর থেকেই নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ৩০ এপ্রিলও সরকার পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের দাম বাড়িয়েছিল। তখন পেট্রোলের দাম প্রতি লিটারে ৬ রুপি ৫১ পয়সা বাড়িয়ে ৩৯৯ রুপি ৮৬ পয়সা করা হয়। আর হাই-স্পিড ডিজেলের দাম বাড়ানো হয়েছিল ১৯ রুপি ৩৯ পয়সা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম