ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

পাকিস্তানে খেলতে যাচ্ছেন জাহানারা

#

স্পোর্টস ডেস্ক

০৫ মার্চ, ২০২৩,  10:50 AM

news image

পাকিস্তানে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। সেখানে নারী দিবস উপলক্ষে আয়োজিত উইমেন্স লিগ এক্সিবিশনের ম্যাচ খেলতে যাবেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জাহানারা। সেখানে জাহানারা সুপার উইমেন দলে খেলবেন। যার নেতৃত্ব দেবেন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার নিদা দার।জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে মেয়েদের টি-টোয়েন্টি লিগ চালু করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর প্রস্তুতি হিসেবে চলমান পিএসএলের মধ্যে তিনটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করছে তারা। প্রদর্শনী ম্যাচের জন্য এই দুটি দল গঠন করা হয়েছে। দলগুলোর নাম অ্যামাজন ও সুপার উইমেন। দু’দলে ৭টি দেশের ১০ জন বিদেশিকে রাখা হয়েছে। এক ম্যাচে সর্বোচ্চ তিনজন বিদেশি খেলাতে পারবে দলগুলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম