ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

পাকিস্তানে খাদে পড়ল আরেক বাস, নিহত ২২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ আগস্ট, ২০২৪,  8:23 PM

news image

পাকিস্তানে রাওয়ালপিন্ডির কাছে খাদে পড়েছে যাত্রীবাহী এক বাস। এতে অন্তত ২২ যাত্রী নিহত হয়েছেন। দেশটির পুলিশের কর্মকর্তারা রোববার (২৫ আগস্ট) জিও নিউজকে এই তথ্য জানিয়েছেন। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ জন যাত্রী নিয়ে বাসটি হ্যাভেলি কাহুতা থেকে রাওয়ালপিন্ডির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে পানা ব্রিজের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। তবে বাসটি ঠিক কী কারণে দুর্ঘটনার কবলে পড়ে- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।  কাহুতার স্টেশন হাউজ অফিসার মুহাম্মদ যাকা জিও নিউজকে বলেছেন, আজাদ পত্তন রোডের কাছে এই দুর্ঘটনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, প্রশাসনিক এবং উদ্ধার কর্মীরা অবস্থান করছেন। হতাহতদের বাস থেকে উদ্ধার করা হয়েছে এবং জেলা সদরদপ্তর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় শনাক্ত করা গেছে বলে জানিয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারাদারি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এ ছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও শোক প্রকাশ করেছেন।  এর আগে জিও নিউজের আরেক প্রতিবেদনে বলা হয়, মাকরান উপকূলীয় হাইওয়ে থেকে বাস উল্টে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জনের বেশি। তীর্থযাত্রী নিয়ে বাসটি ইরান থেকে পাঞ্জাবে যাচ্ছিল। পথিমধ্যে বেলুচিস্তানের হাব শহরে দুর্ঘটনার কবলে পড়ে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম