ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম এক লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী মহেশপুর সীমান্তে ১৪ বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজারের বেশি মৃত্যু বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

পাকিস্তানে কমছে মন্ত্রীদের পরিবহন ভাতা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২৩,  4:01 PM

news image

চরম অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান ব্যয় কমানোর দিকে নজর দিয়েছে। এরই অংশ হিসেবে এবার মন্ত্রী ও সরকারি পরামর্শকদের ভাতা ও পরিবহন খরচ ১৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এমন কথা জানান শাহবাজ। তিনি বলেছেন, মিতব্যয়িতার মাধ্যমে এক বছরে ২০০ বিলিয়ন রুপি (৭৬৬ মিলিয়ন ডলার) সাশ্রয় করবেন তারা। খবর ইয়াহু নিউজের। ২০২২ সালের এপ্রিলে আস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে প্রধানমন্ত্রী হন শাহবাজ শরীফ। তিনি ক্ষমতায় আসার আগ থেকেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এটি আরও খারাপ হয়েছে। শাহবাজ জানিয়েছেন, সকল কেন্দ্রীয় মন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের সব ধরনের খরচ ১৫ শতাংশ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে মন্ত্রী এবং পরামর্শকদের বেতন না নিতে, বিলাসী গাড়ি পরিহার, বিদেশ ভ্রমণ এবং বিমানের বিজনেজ ক্লাসে চলাচল না করতে বলা হয়েছে। শাহবাজ দাবি করেছেন, মন্ত্রীরা স্বইচ্ছায় এসব নির্দেশনা মেনে নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম