ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

পাকিস্তানে ঈদের সময় অতিরিক্ত খেয়ে হাসপাতালে ১২০০ মানুষ

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুন, ২০২৪,  5:17 PM

news image

পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ঈদুল আজহায় অতিরিক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২০০ জনেরও বেশি মানুষ। খবর এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, বেশি খাবার খেয়ে ১২০০ জন হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি ঈদে অতিরিক্ত আনন্দ উপভোগ করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ৫০০ জন। তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম জানান, পাকস্থলী ও অন্ত্রের রোগে শুধু পেশোয়ারে ২৪ ঘণ্টায় ৬১০ জন আক্রান্ত হওয়ার তথ্য জানা গেছে। তাদের মধ্যে বেশিরভাগই অতিরিক্ত খাবার ও মাংস খেয়েছেন। আর পাঞ্জাব প্রদেশের ছয়টি বড় হাসপাতালে ঈদের ছুটির সময় ২ হাজার ২০০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮০ জন পরিপাক তন্ত্রের সমস্যা, ডায়রিয়া ও পেটের ব্যথা নিয়ে আসেন। একইভাবে লাহোরের জিন্নাহ হাসপাতালে ১৩০ জনেরও বেশি রোগীর চিকিৎসা করা হয়েছে। এ ছাড়া লাহোরের সার্ভিসেস হাসপাতাল, গঙ্গা রাম এবং মেয়ো হাসপাতালের প্রতিটিতে ১০০ জনেরও বেশি রোগী ভর্তি হয়েছেন। এজন্য অতিরিক্ত খাবার খেতে ও মাংস বেশি না খেতে পরামর্শ দিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম