ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ

পাকিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫৫০ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ আগস্ট, ২০২২,  11:42 AM

news image

অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গত এক মাসে পাকিস্তানে অন্তত ৫৫০ জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে শনিবার (৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে বন্যায় ৪৬ হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি বেলুচিস্তান প্রদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রতিটি জেলায় খাদ্য-সংকট দেখা দিয়েছে। ৭০০ কিলোমিটারেরও বেশি রাস্তা ভেসে গেছে। এ অবস্থায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছেও আবেদন জানিয়েছে প্রাদেশিক সরকার এদিকে বন্যাকবলিত অঞ্চলে ওষুধ ও ত্রাণ সরবরাহ চালিয়ে যাচ্ছে সরকারী সংস্থা এবং সেনাবাহিনী। উল্লেখ্য, দেশটিতে তিন দশকের মধ্যে গত মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এ সময় গত ৩০ বছরের গড় থেকে ১৩৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। সূত্র : রয়টার্স


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম