ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি দলনেতা সালমান

#

স্পোর্টস ডেস্ক

০৬ মার্চ, ২০২৫,  11:18 AM

news image

চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে স্বাগতিক পাকিস্তানের ভরাডুবির পরই গুঞ্জনটা শুরু হয়েছিল। দল থেকে বাদ পড়তে যাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমের মতো শীর্ষ তারকারা। শেষ পর্যন্ত হয়েছেও তাই। টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পিসিবি। আঘা সালমানকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। আসন্ন নিউজিল্যান্ড সফরের ওয়ানডে স্কোয়াডে জায়গা ধরে রাখলেও টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন রিজওয়ান ও বাবর। পেসার নাসিম শাহকেও টি-টোয়েন্টির দলে রাখা হয়নি।

টি–টোয়েন্টি দল- আঘা সালমান (অধিনায়ক), শাদাব খান (সহ–অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান নাওয়াজ, জাহানদাদ খান, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, মোহাম্মদ হারিস, ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও উসমান খান।

ওয়ানডে দল- মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আঘা সালমান (সহ–অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান খান, নাসিম শাহ, সুফিয়ান মুকিম ও তৈয়্যব তাহির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম