ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

পাকিস্তানি বোলারদের সমালোচনায় রমিজ রাজা

#

স্পোর্টস ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২৩,  10:40 AM

news image

ভারত-পাকিস্তান ম্যাচের রিজার্ভ ডে-তেও হানা দিয়েছিল বৃষ্টি, তবে শেষ অবধি খেলার ফলাফল পাওয়া গেছে। ভারত বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ৩৫৬ রানের বড় টার্গেট ছুড়ে দেয় বাবর আজমদের। জবাব দিতে নেমে তার কাছাকাছিও যেতে পারেনি পাকিস্তান। সোমবার কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে ২২৮ রানে হেরেছে পাকিস্তান। এমন হতাশাজনক পারফর্ম্যান্সের পর আরও একবার সরব হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা রমিজ রাজা। হারিস রউফ, শাহিন আফ্রিদি আর নাসিম শাহদের গড়া বোলিং লাইনআপকে রীতিমতো ধুয়ে দিয়েছেন একসময়ের এই ওপেনিং ব্যাটার। দলের বোলারদের 'মিডিওকোর' আখ্যা দিতেও ছাড়েননি তিনি। নিজের ইউটিউব চ্যানেল রমিজ বলেন, 'অধিনায়ক বাবরের অনেক সমালোচনা হয় কিন্তু আমার কাছে পাকিস্তানি বোলারদের নেতিবাচক মানসিকতা স্পষ্ট। তারা নিজেরা যদি ফিল্ডিং সেট করতে না পারে, তাদের প্রয়োজনের সময় স্লিপ না রাখে তাহলে বাবরের কি দোষ? বোলারদের মানসিকতা উইকেট শিকারের মতো না। প্রথম ওভারেই ফিল্ডার বাউন্ডারিতে পাঠিয়ে কোহলির মতো ব্যাটারকে সিঙ্গেল দেওয়া! পাকিস্তানকে বোলিং নিয়ে অনেক কাজ করতে হবে।' পাকিস্তানি ফাস্ট বোলাররা যে পিচে রান দিয়েছেন, একই পিচে দারুণ সুইং দিয়ে পাকিস্তানের ব্যাটারদের অসহায় করে রেখেছিলেন ভারতের বোলাররা। বুমরাহ, সিরাজ, হার্দিকদের লাইন-লেন্থের সামনে রান তুলতে হিমশিম খেয়েছে বাবর আজমরা। একইসাথে চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের ৫ উইকেট পাকিস্তানকে দিয়েছে লজ্জাজনক হার। ভারতীয় বোলারদের তাই কৃতিত্ব দিতে ভুল করেননি রমিজ, 'ভারতের বোলিং দুর্দান্ত ছিল। সুইং সিম মুভমেন্ট বল সঠিক জায়গায় ফেলা সব মিলিয়ে অসাধারণ ছিল। পাকিস্তানের ব্যাটাররা কিভাবে তাদের মোকাবিলা করবে তার কোন ক্লু ছিল না।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম