ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদাবাজির অভিযোগ: মুচলেকা নিয়ে পরিবারের কাছে দেওয়া হলো এমপিপুত্রকে সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত ১৫ বছরের নিচে শিশুদের জন্য আরব আমিরাতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ

পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

#

স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২৪,  11:11 AM

news image

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচেও রিজওয়ান-বাবরের দলকে ১১ রানে ধরাশায়ী করেছিল প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে জয়ের মধ্যদিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা। রানবন্যার এ টি-টোয়েন্টি ম্যাচে দুই ইনিংস মিলিয়ে হয়েছিল ৪১৬ রান। তবে শেষ হাসিটা দেখা গেছে দক্ষিণ আফ্রিকার মুখেই। পাকিস্তানের দেওয়া ২০৬ রানের লক্ষ্য প্রোটিয়া টপকে গেছে ৩ বল আর ৭ উইকেট হাতে রেখেই। শুক্রবার সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে রানতাড়ায় তৃতীয় সর্বোচ্চ জয় পায় দক্ষিণ আফ্রিকা। এতে ২০২২ সালের আগস্টের পর প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজে জেতে প্রোটিয়ারা। এই সময়ের মাঝে সংক্ষিপ্ত ফরম্যাটের ৮টি সিরিজে জয়হীন ছিল তারা। হেনড্রিকস ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকিয়ে বিদায় নেন ১১৭ রানে। সেখান থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রাইসি ভন ডার ডুসেন। ৩৮ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলে ফিনিশারের দারুণ ভূতিমা পালন করেন এই ব্যাটসম্যান। তাতে ৩ বল আগে ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে পুরোটাই ছিল সায়েমের ব্যাটে সাজানো। বাঁহাতি ওপেনার ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে রান তুলেন। বাকিরা টুকটাক রান করে অবদান রেখেছেন তবে সায়েম এক পাশ আগলে স্কোরবোর্ড সমৃদ্ধ করেন।  ১১ চার ও ৫ ছক্কায় সাজান ক্যারিয়ার সেরা ৯৮ রানের ইনিংস। এর আগে ২৬ টি-টোয়েন্টিতে কোনো ফিফটি ছিল না তার। এবার ফিফটি ছোঁয়া ইনিংসটি সেঞ্চুরিতে রূপ দিতে পারতেন। কিন্তু ২ রানের আক্ষেপে পুড়তে হয় তাকে। আগের ম্যাচে রানের খাতা না খোলা বাবর এই ম্যাচে ২০ বলে ৩১ রান করেন। ৩ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। শেষ দিকে ইরফান খানের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের রান দুইশ পেরিয়ে যায়। ১৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ রান করেন। এছাড়া আব্বাস আফ্রিদি ৪ বলে ১টি করে চার ও ছক্কায় করেন ১১ রান।  বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন ডায়ান গেলিম ও ওটনেইল বার্টমান।  ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাঠেই ২০৫ রান করে ম্যাচ জিতেছিল পাকিস্তান। এবার আর পারল না তাড়া। স্কোরবোর্ডে বড় পুঁজি পেলেও হেনড্রিকস ও ডুসেনের ইনিংসের জবাব ছিল না তাদের। ২৮ রানে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা চাপে পড়েছিল। সেখান থেকে ১৫৭ রানের জুটি গড়েন তৃতীয় উইকেটে। যা দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ইতিহাসে রেকর্ড জুটি। তারা ভেঙেছেন এবি ডিভিলিয়ার্স ও রিচার্ড লেভির ১৩৩ রানের জুটির রেকর্ড।  জয়ের থেকে ১৫ রান দূরে থাকতে হেনড্রিকস বিদায় নেন ১১৭ রানে। ৭ চারের সঙ্গে ১০ ছক্কা হাঁকিয়ে ৬৩ বলে সাজান ক্যারিয়ার সেরা ইনিংসটি। আব্বাস আফ্রিদির বলে ইরফান খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। সঙ্গী হারানোর পর পথ ভোলেননি ডুসেন। ৩৮ বলে ৬৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১১৭.৬৮ স্ট্রাইট রেটে সাজানো ইনিংসটিতে ছিল ৩ চার ও ৫ ছক্কার মার। পাকিস্তানের হয়ে বল হাতে জাহানাদ খান নেন ২ উইকেট।  ১৪ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম