ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ

পাইকারিতে বাড়লেও ভোক্তা পর্যায়ে বাড়ছে না বিদ্যুতের দাম

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২২,  4:21 PM

news image

এবার ঘোষণা এলো পাইকারি পর্যায়ে বিদ্যুতের দামবৃদ্ধির। প্রায় ২০ শতাংশ হারে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনবিইআরসি। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৯ দশমিক ৯২ শতাংশ। ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই দাম ডিসেম্বর মাস থেকেই কার্যকর হবে। তবে দাম বৃদ্ধির প্রভাব ভোক্তা পর্যায়ে পড়বে না বলে জানায়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার (২১ নভেম্বর) সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী আরও জানান, এটি পুরোপুরি এনার্জি রেগুলেটরি কমিশনের সিদ্ধান্ত। তবে আশ্বস্ত করলেন, এই মূল্যহার কার্যকর হবে না গ্রাহক পর্যায়ে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সারা পৃথিবীতেই বিদ্যুৎ-জ্বালানির প্রাইস অ্যাডজাস্ট করতে হচ্ছে। এদিকে উদ্যোক্তারা জানান, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দামবৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে তৈরি পোশাক খাতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম