ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পাঁচ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিল ইরান সরকার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২২,  10:44 AM

news image

ইসলামি বিপ্লবী গার্ডের সঙ্গে সম্পৃক্ত আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার দায়ে ইরানের আদালত পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মঙ্গলবারের এ রায়ে আরও ১১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ইরানের অভিজাত বিপ্লবী গার্ডের আধাসামরিক স্বেচ্ছাসেবক শাখা বাসিজের সদস্য রুহুল্লাহ আজমিয়ানকে হত্যার অভিযোগে ১৩ জন পুরুষ ও তিন নাবালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।আরব নিউজের খবরে বলা হয়, ইরানের বিপ্লবী আদালত অভিযুক্ত পাঁচ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এবং একই সঙ্গে অন্য আট জনকে কারাদণ্ড দেন। অন্যদিকে, ইরানের ফৌজদারি আদালত তিন নাবালক ছেলেকে অভিযুক্ত করেছেন। তবে বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি একটি সরকারী প্রতিবেদনে উক্ত অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ দেননি। কর্মকর্তারা দণ্ডপ্রাপ্ত ১৬ জনের পরিচয়ও প্রকাশ করেনি। তারা বলেছেন যে, এই সাজার বিরুদ্ধে আপিল করা যেতে পারে। সরকার দাবি করেছে, কথিত হত্যাকাণ্ডটি তেহরানের নিকটবর্তী কারাজে সংঘটিত হয়েছিল। গত ১২ নভেম্বর একদল লোক যখন রুহুল্লাহ আজমিয়ান ও তার বাহিনীকে ছুরি ও পাথর নিয়ে আক্রমণ করে, তখন রুহুল্লাহ আজমিয়ান নিহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম