ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৫৪ ফিলিস্তিনি আহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৬,  11:16 AM

news image

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাবাহিনীর সমন্বিত অভিযানে অন্তত ৫৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নাবলুসের দক্ষিণে তালফিট ও কুসরার কাছে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে অন্তত একজন গুলিবিদ্ধ হন। এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তর-পূর্বে মিখমাস শহরের কাছে খিল্লেত আস-সদরাহ এলাকাতেও হামলার ঘটনা ঘটে। রামাল্লার নিকটবর্তী তুরমুস আয়া এলাকায় বসতি স্থাপনকারীরা প্রায় ৩০০টি জলপাই গাছ কেটে ফেলে এবং কৃষিজমি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। একই সময়ে সেনাবাহিনী বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। দেইর গাসানেহ ও বেইত রিমা ছাড়াও জেনিনের কাছে জাবা, সিরিস ও মেইথালুন এলাকায়ও অভিযান পরিচালিত হয়। এদিকে ফিলিস্তিনি সংগঠন হামাস এসব হামলাকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘জাতিগত নির্মূল নীতি’ বাস্তবায়ন করছে এবং সশস্ত্র বসতি স্থাপনকারীদের সেনাবাহিনীর সুরক্ষায় হামলার সুযোগ দিচ্ছে। হামাস আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে এবং পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম