ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পশ্চিমা বিশ্বে আশঙ্কাজনক হারে বাড়ছে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সংখ্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই, ২০২২,  3:30 PM

news image

আফ্রিকার বাইরে পশ্চিমা বিশ্বে আশঙ্কাজনক হারে বাড়ছে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সংখ্যা। এখন পর্যন্ত ৮০টি দেশে ২২ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনে ৪ হাজার ২০০ এর বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। শনিবার (৩০ জুলাই) ২৪ ঘণ্টার ব্যবধানে মাঙ্কিপক্সে দ্বিতীয় মৃত্যু লিপিবদ্ধ হয়েছে দেশটিতে। দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৮২ শতাংশ সংক্রিত হয়েছেন শারীরিক সম্পর্কের জেরে। মোট সংক্রমিতের মধ্যে সাড়ে তিন হাজার জন সমকামী পুরুষ। এদিকে মাঙ্কিপক্সে প্রথম প্রাণহানি হয়েছে লাতিন দেশ ব্রাজিলেও। দেশটিতে আক্রান্তের সংখ্যা হাজারের ওপর। উপসর্গ রয়েছে ৫ শতাধিক মানুষের শরীরে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আক্রান্তদের ৯৮ শতাংশ সমকামী পুরুষ। এছাড়া যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে ভাইরাসটিতে।ইতোমধ্যে নিউইয়র্কে জারি হয়েছে স্বাস্থ্যগত জরুরি অবস্থা। দ্রুত সংক্রমণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সমকামিতা এবং একাধিক শারীরিক সম্পর্কে না জড়ানোর পরামর্শ দিচ্ছে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম