ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহ, এগিয়ে আনা হলো স্কুল ছুটি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ এপ্রিল, ২০২২,  10:57 AM

news image

পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য সরকার। ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (২৭ এপ্রিল) মুখ্যমন্ত্রী বলেন, এই গরমে বাচ্চারা টিফিন খায় বাইরে। যখন তারা যাতায়াত করে, অনেকের নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হয়। গরম তারা সহ্য করতে পারছে না। যদি অসুবিধা না থাকে, আগামী ২ মে থেকে গরমের ছুটি।

কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোকেও গরমের ছুটি দিয়ে দেওয়ার জন্য সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ছুটির কথা বেসরকারি স্কুলগুলোকেও জানাতে বলা হয়েছে। আর ১৫-২০ জুনের মধ্যে কবে স্কুল খুলবে, তা দেখতে সচিবকে নির্দেশ দেওয়া হয়। কলকাতায় টানা ৫৭ দিন বৃষ্টি নেই। এদিকে কাঠফাটা গরম থেকে এখনই মিলছে না মুক্তি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা ও দক্ষিণ দিনাজপুর-রাজ্যের এই ৮ জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। সূত্র : আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম