ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ বায়ুদূষণে শীর্ষে আদ্দিস আবাবা, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

পশ্চিমবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, নিহত ১৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৩,  4:37 PM

news image

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সময় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণবঙ্গে কালবৈশাখী শুরু হয়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঝড়বৃষ্টির মাঝে বজ্রপাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদে তিনজন, হাওড়ায় তিনজন ও বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে চারজনের। এ ছাড়া উত্তর চব্বিশ পরগনায় দুজন ও পশ্চিম মেদিনীপুরে তিনজন মারা গেছেন। এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত হয়েছে। এদিকে বজ্রপাতে পর পর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে রাজ্যের বিভিন্ন এলাকায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম