ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

পশ্চিমবঙ্গে কমল ঈদুল আজহার ছুটি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে, ২০২৬,  6:26 PM

news image

সদ্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা বিজেপি সরকার ঈদুল আজহার সরকারি ছুটি দু’দিন থেকে কমিয়ে একদিন করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রাজ্যের অর্থ দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়। ভারতীয় বার্তাসংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকার ২০২৬ সালের ২৬ ও ২৭ মে ‘ঈদুল আজহার আগের দিন’ এবং ‘ঈদুল আজহার দিন’ সরকারি ছুটি ঘোষণা করেছিল। তবে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৬ সালের ঈদুল আজহা পালিত হবে ২৮ মে। সেই অনুযায়ী ২৮ মে, বৃহস্পতিবারকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগে ঘোষিত ২৬ ও ২৭ মের ছুটি বাতিল করে ওই দুই দিনকে কর্মদিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। ঈদুল আজহাকে ঘিরে পশু জবাই সংক্রান্ত নতুন নির্দেশিকা নিয়ে রাজ্যে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের মধ্যে রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত সামনে এসেছে।  এ বছর পশ্চিমবঙ্গ সরকার কঠোরভাবে ‘পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০’ কার্যকর করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র ১৪ বছর বা তার বেশি বয়সী পশু জবাই করা যাবে। পাশাপাশি জবাইয়ের জন্য পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির যৌথ সার্টিফিকেট এবং সরকারি পশুচিকিৎসকের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম কার্যকর হওয়ার পর কলকাতায় গরুর মাংসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে বলে জানা গেছে। আগে যেখানে প্রতি কেজির দাম ছিল প্রায় ২৮০ টাকা, সেখানে এখন তা প্রায় ৬০০ টাকায় পৌঁছেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম