ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

পশ্চিমতীরে দুই ফিলিস্তিনি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জানুয়ারি, ২০২৩,  9:07 PM

news image

পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। উত্তর পশ্চিমতীরের জেনিনে এই ঘটনা ঘটে। নিহতরা হলো-মোহাম্মাদ সামের হোসিয়ে (২২) এবং ফুয়াদ মুহাম্মদ আবেদ (২৫) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের অভিযানে অন্তত ৩ জন আহত হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আল-জাজিরার খবরে বলা হয়েছে, রবিবার দিবাগত রাতে কুফর দান এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করে। এতে সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে দুই ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে জানালেও হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেনি। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম