ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

পল্লবীতে যুবদল নেতা হত্যা, যা জানাল ডিএমপি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৫,  2:11 PM

news image

রাজধানীর পল্লবীতে গোলাম কিবরিয়া নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা জানান। ডিএমপির মুখপাত্র জানান, পল্লবীর ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম জনি।  তদন্তকাজ চলমান জানিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। উদ্ধার করা যায়নি অস্ত্র। দোষীদের গ্রেপ্তারে আমরা সচেষ্ট আছি। এখনও এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলেও জানান তিনি। পুলিশের এ কর্মকর্তা বলেন, গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত‍্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে অক্টোবরে রাজধানীতে হত‍্যাকাণ্ডের ঘটনা ১৮টি। বেশির ভাগ ঘটনায় আমরা দ্রুততম সময়ে দোষীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, যেকোনো ধরনের নাশকতা প্রতিহতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে রাজধানীতে। পর্যাপ্ত জনবল মোতায়েন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম