ঢাকা ১১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি পহেলা বৈশাখে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

পল্লবীতে ফয়সাল হত্যা: কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৪,  3:38 PM

news image

রাজধানীর পল্লবীতে ফয়সাল নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় হওয়া মামলায় কিশোর গ্যাং লিডার আকাশ ও গালকাটা রাব্বিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নরসিংদী ও গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য তিনজনের নাম ইমরান, রাসেল কাজী ও নয়ন বলে জানা গেছে। রাব্বি ও আকাশের দেওয়া তথ্যমতে ঘটনাস্থল সংলগ্ন একটি বাগান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও একটি চাপাতি উদ্ধার করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে গ্রেপ্তার প্রত্যেকে। শনিবার (২৩ মার্চ) র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে নরসিংদী ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৪।

এর আগে পটুয়াখালী, নেত্রকোণা ও রাজধানীতে অভিযান চালিয়ে একই হত্যাকাণ্ডের ঘটনায় ১০জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গত ১৫ মার্চ রাতে পল্লবীতে বিহারি ক্যাম্পের কাছে ফয়সাল (২৫) ও রাশেদ (২৪) নামে দুই যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ফয়সালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। র‌্যাব জানায়, গ্রেপ্তার রাব্বি ৪-৫ মাস আগে ‘গালকাটা রাব্বি’ নামের একটি কিশোর গ্যাং তৈরি করে মিরপুর এলাকায় মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক সেবন ও মাদক বেচাকেনামহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করত। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতি, মারামারি ও মাদক সংক্রান্ত চারটি মামলা রয়েছে। এসব মামলায় একাধিক বার কারাভোগও করেছে সে। এছাড়া গ্রেপ্তার আকাশ মিরপুর পল্লবী এলাকার কিশোর গ্যাং ‘গালকাটা রাব্বি’ গ্রুপের অন্যতম একজন সদস্য। গ্রুপটির বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সামনে থেকে নেতৃত্ব দিতো সে। এ মামলায় আগেই গ্রেপ্তার হওয়া রাসেল, ইমরান ও নয়ন কিশোর গ্যাং ‘গালকাটা রাব্বি’ গ্রুপেরই সদস্য। রাব্বি ও আকাশের নেতৃত্বে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক সেবন ও কেনাবেচাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম