ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

পলিথিন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করতে ডিসিদের নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২২,  2:18 PM

news image

দেশে পলিথিনের ব্যবহার বন্ধে প্রতি মাসে উপজেলা পর্যায়ে দুটি আর জেলা পর্যায়ে একটি করে মোবাইল কোর্ট পরিচালনার করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর ওসামানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পাটমন্ত্রী বলেন, আমরা পলিথিনের ব্যবহার বন্ধ করে জুট ব্যাগিংয়ে চলে যেতে চাই। পলিথিন বন্ধে উপজেলা পর্যায়ে প্রতি মাসে অন্তত দুটি এবং জেলা পর্যায়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করতে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছি। তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন, যাতে করে ব্যাগিং পলিথিনের ব্যবহারটা বন্ধ হয়।

গোলাম দস্তগীর বলেন, পূর্ব পাকিস্তানের সবচেয়ে বেশি আয় ছিল পাট খাত থেকে। আমরা আবার পাটের ব্যবহারে চলে যেতে চাই। আমার আশা, পাট ও বস্ত্র খাত আবার পুরোপুরি ফিরে আসবে। খুলনায় পাটকল বন্ধ করে যে আধুনিকায়নের পরিকল্পনার করা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে পাটমন্ত্রী বলেন, পাটকলের লিজ পদ্ধতির ম্যানেজমেন্ট থাকবে বেসরকারি হাতে। আমরা ইতোমধ্যে পাঁচটি টেন্ডার করেছি। আগামীতে তাদের কাছে সেগুলো হ্যান্ড ওভার করে দেবো। ইতোমধ্যে দুটি টেন্ডার হ্যান্ড ওভার হয়ে গেছে। করোনা মহামারির কারণে দুই বছর বিরতির পর মঙ্গলবার (১৮ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান দেশের জনগণের জন্য কাজ করার পাশাপাশি জেলা পর্যায়ের এই শীর্ষ কর্মকর্তাদের ২৪টি নির্দেশনা দেন। সম্মেলন শুরুর দিন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি তার বক্তব্যে দায়িত্ব পালনে জনগণের সেবা দেওয়ার বিষয়টিতে অগ্রাধিকার দিতে ডিসিদের প্রতি অনুরোধ করেন।   করোনা মহামারির কারণে এবার ভেন্যু বদলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন হচ্ছে। অন্যান্য বছর জেলা প্রশাসকদের অধিবেশনগুলো হয় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে। মঙ্গলবার শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার (২০ জানুয়ারি)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম