ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের ৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার ১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল মধ্যরাতে শুরু হচ্ছে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি সাদিক কায়েমের

পলিথিন–প্লাস্টিক দূষণ প্রতিরোধে বামনায় গণশুনানি

#

১৫ ডিসেম্বর, ২০২৫,  11:31 AM

news image

মাসুদ রেজা ফয়সালঃ হেলভেটাস কো-অপারেশন ও জার্মান সরকারের আর্থিক সহযোগিতায়, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর বাস্তবায়নে এবং ইকো সুন্দরবন প্রকল্পের আয়োজনে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার বেলা ৩টায় বামনা উপজেলার সদর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের খাদ্যগুদাম সংলগ্ন আবাসন এলাকায় এ গণশুনানি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, পলিথিন বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও এটি পরিবেশ, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি। মাটিতে পলিথিন শত বছরেও পচে না—ফলে জমির উর্বরতা কমে যায়, পানি শোষণ ক্ষমতা হ্রাস পায় এবং কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ে। নদী–সমুদ্রের পানিতে মিশে এটি মাছ, কচ্ছপ, পাখিসহ অসংখ্য প্রাণীর মৃত্যুর কারণ হচ্ছে। তারা আরও বলেন, পলিথিন জ্বালানো হলে বায়ুমণ্ডলে ডাইঅক্সিনসহ মারাত্মক বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, যা মানুষের ফুসফুস ও শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া পলিথিন থেকে উৎপন্ন মাইক্রোপ্লাস্টিক খাবার ও পানির সঙ্গে মানুষের দেহে প্রবেশ করে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের কারণ হতে পারে। বক্তারা পলিথিনের বিকল্প হিসেবে কাপড়, পাট, কাগজ ও পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারের ওপর গুরুত্ব দেন। সরকারের পাশাপাশি জনগণের আচরণগত পরিবর্তন না হলে পলিথিন দূষণ রোধ করা সম্ভব নয় বলে তারা মত দেন। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন। সভাপতিত্ব করেন সুন্দরবন সাংবাদিক ফোরামের সিনিয়র সাংবাদিক ও উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নাসির মোল্লা। এ ছাড়া উপস্থিত ছিলেন—বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ গোলাম কিবরিয়া, মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সদস্য মোঃ মাসুদ রেজা ফয়সাল, ইউপি সদস্য মোঃ তুহিন আকন, বরগুনা জেলা সমন্বয়কারী অনুপ রায় (ইকো সুন্দরবন), কো-অর্ডিনেটর মোঃ খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা পরিবেশ রক্ষায় এখনই পলিথিন ব্যবহার কমিয়ে বিকল্প পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম