ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীতে দুই ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

পলাশে ৭ দিন ব্যাপি সুবর্ণজয়ন্তী মেলা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

২৪ মার্চ, ২০২২,  4:05 PM

news image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে উপলক্ষে নরসিংদীর পলাশে ৭ দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ থেকে অনুষ্ঠিত হয়ে আসা মেলার সমাপনী হয় ২৩ মার্চ সন্ধায়। সমাপনীর দিনে পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শ আর নীতি নৈতিকতা নিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই ডাকে সারা দিয়ে দেশের আপামর জনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েন এবং দেশকে শ্রুত মুক্ত করেন। এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরি পিএএ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা ও উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগনের হাতে সম্মাননা তুলে দেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম