ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

পর্যটকদের পদচারণায় মুখর কানাডা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২৬,  11:00 AM

news image

পর্যটকদের পদচারণায় মুখর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। বিস্তীর্ণ পাহাড়, মহাসাগর, নায়াগ্রা জলপ্রপাত ও হানিমুনের লেক লুইস, ব্যানফ ন্যাশনাল পার্ক আর থ্রি সিস্টার খ্যাত রাজকীয় পাহাড়ের সৌন্দর্য দেখতে পর্যটকদের ভিড় বেড়েই চলেছে। যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশীরাও। 


প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর বৈচিত্র্যে আচ্ছাদিত পুরো কানাডা। দেশটির প্রতিটি শহরের ভিন্ন ভিন্ন দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের।


বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান নায়াগ্রা জলপ্রপাত ও এর আশপাশের এলাকা। নবদম্পতির হানিমুনে ভিন্ন মাত্রা যোগ করে বিশ্বের অন্যতম নৈসর্গিক সৌন্দর্যে্যর লেক লুইস। হিমবাহ, স্বচ্ছ পানির লেক ও পর্বতমালা অভিভূত করে নবদম্পতিকে। 


শিশু-কিশোর, বৃদ্ধ প্রৌঢ় আর নারী পুরুষের এক অভূতপূর্ব মিলন মেলার স্থল আলবার্টার ব্যানাফ ন্যাশনাল পার্ক। প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য ছায়া আর পশ্চিমের রাজকীয় রকি মাউন্টেইনের টরকুয়েসী সবুজ হ্রদ, বরফ আচ্ছাদিত পাহাড়ের চূড়া আর তুষার স্রোতের অপরূপ দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে।


ক্যালগেরির সফটওয়্যার ইঞ্জিনিয়ার লুবনা জাহান বলেন, করুণাময়ের এক অপূর্ব সংমিশ্রণ। জলপ্রপাত চারপাশে পাহাড় ঘেঁষে পর্বতমালা মন ছুঁয়ে যায়।


ক্যালগেরির কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট সংগীত শিল্পী সোহাগ হাসান বলেন, প্রকৃতির সৌন্দর্যে নিজেকে যেন হারিয়ে ফেলেছি। প্রশান্তির জন্য এখানে না আসার কোনো বিকল্প নেই।


প্রকৃতির সৌন্দর্য দেখতে আসা ক্যালগেরির প্রবাসী নাহিদ কামাল বলেন, অপরূপ সৌন্দর্যের নৈসর্গিক এই সৌন্দর্যে মন হারিয়ে যায়। পরিবারের সবাকে নিয়ে খুব উপভোগ করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম