ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

পর্যটকদের জন্য দ্বার খুলেছে ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২১,  7:49 PM

news image

কোভিড-১৯ মহামারীর কারণে ভিসা প্রদান স্থগিত রাখার দেড় বছরেরও বেশি সময় পর ভারত ১৫ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দ্বার। প্রতিদিনের সংক্রমণ নিম্নমুখী হওয়ায় কোভিড-সম্পর্কিত বিধিনিষেধ শিথিল করেছে ভারত। এই পদক্ষেপ ভারতের কোভিড-বিধ্বস্ত পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে ।

ভারতে করোনভাইরাস পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। প্রতিদিন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত এক মাসেরও বেশি সময় ধরে রয়েছে দিনে ২০,০০০ এর নিচে। যা মে মাসের প্রথম দিকে ছিল চার লক্ষ পর্যন্ত।  গত বছরের মার্চে পর্যটন ভিসা বন্ধ করার পর , ভারত এখন ৯৯টি পারস্পরিক দেশ থেকে সম্পূর্ণভাবে ভ্যাক্সিন নেওয়া ভ্রমণকারীদের কোয়ারেন্টাইন-মুক্ত প্রবেশের অনুমতি দিলো।  সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, বিদেশি পর্যটককে কোভিড-১৯ সম্পর্কিত প্রোটোকল অনুসরণ করতে হবে। আরও উল্লেখ করা হয়েছে যে গত ১৫ অক্টোবর  থেকে চার্টার্ড ফ্লাইটে পর্যটকদের ইতিমধ্যেই প্রবেশ মঞ্জুর করা হয়েছে । তবে ১৫ নভেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইটেও ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।  বর্তমানে ভারতের ৯৪৪ মিলিয়ন প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭৯% ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে এবং ৩৮% দু্ই ডোজই পেয়েছেন। এই পরিস্থিতিতে পর্যটকদের ভ্রমণ ভিসা দিলো দেশটি।  তবে চীন, যুক্তরাজ্য এবং কানাডার মতো কয়েকটি দেশের ভ্রমণকারীরা এই আওতার মধ্যে নেই। কারণ এই সব দেশ এখনও ভারত থেকে যাওয়া ভ্রমণকারীদের জন্য দ্বার খোলেনি।

-সূত্রঃ রয়র্টাস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম