ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

পর্তুগালে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, পাইলট নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুন, ২০২৪,  5:02 PM

news image

পর্তুগালের দক্ষিণাঞ্চলে একটি এয়ার শো চলাকালীন মাঝ আকাশে দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির বিমান বাহিনী জানিয়েছে এ দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন। রোববার (২ জুন) সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে দেওয়া সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে বিমান বাহিনী এই ঘোষণা দিচ্ছে যে, বিকেল ৪টা ৫ মিনিটে (স্থানীয় সময়) বেজা এয়ার শো-তে দুটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এর মধ্যে একটি বিমানের পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে পর্তুগিজ গণমাধ্যম। বিমান দুটি ‘ইয়াকভলেভ ইয়াক-৫২’ (সোভিয়েত ডিজাইন) মডেলের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায় এবং বেজা এয়ার শো’র আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করে। পর্তুগালের প্রতিরক্ষামন্ত্রী নুনো মেলো মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, বিমানবাহিনী তদন্ত শুরু করবে। সামাজিক মাধ্যমেও এ ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে বিমান বিধ্বস্ত হতে দেখা গেছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম