ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

পর্তুগালে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ আগস্ট, ২০২৪,  4:46 PM

news image

পর্তুগালে ফায়ার সার্ভিসের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর পর্তুগালের ডাউরো নদীতে শুক্রবার ফায়ার সার্ভিসের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে ওই দুর্ঘটনা থেকে হেলিকপ্টারের পাইলট বেঁচে গেছেন। এই দুর্ঘটনার পর শনিবার জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল মেরিটাইম অথরিটির কমান্ডার রুই সিলভা লামপ্রেয়া পর্তুগিজ মিডিয়াকে জানিয়েছেন, হেলিকপ্টারের ভেতর থেকে দুজনের মরদেহ বের করে আনা হয়েছে। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলের কাছ থেকে পরে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। রাতের বেলায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। তবে শনিবার আবারও উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা। পর্তুগালের নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের বয়স ২৯ থেকে ৪৫ বছর। তারা সবাই জাতীয় জেন্ডারমেরির ইমার্জেন্সি প্রোটেকশন অ্যান্ড রেসকিউ ইউনিটের (ইউইপিএস) সদস্য। সূত্র: রয়টার্স, ডয়েচে ভেলে, এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম