ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

পরী মণির বিয়ের বৈধতা জানতে চেয়ে আইনি নোটিশ

#

নিজস্ব প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  5:40 PM

news image

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরী মণির সঙ্গে অভিনেতা শরীফুল রাজের বিয়ের বৈধতার প্রমাণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব না পেলে পরী মণির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দেন তিনি। গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন জয়নাল আবেদীন মাযহারী। লিগ্যাল নোটিশে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী বলেছেন, ‘আপনি (পরী মণি) ২০১২ সালের ২৮ এপ্রিল এক লাখ টাকা দেনমোহরে যশোরের কেশবপুর থানার ফেরদৌস কবির সৌরভকে প্রথম বিয়ে করেন। গত ২২ জানুয়ারি গণমাধ্যম থেকে জানতে পারি, আপনি সন্তানসম্ভবা। আপনি বলেছেন,

২০২১ সালের ১৭ অক্টোবর শরীফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়ায় আপনার অনেক অনুসারী রয়েছে। আপনার এমন কর্মকাণ্ডে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করি।’ ওই আইনজীবী আরও বলেন, ‘প্রচলিত আইন ও ধর্মীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি আগামী সাত দিনের মধ্যে সৌরভের সঙ্গে তালাক কবে কোথায় হয়েছে, তা জনসমক্ষে প্রকাশ করবেন। শরীফুল রাজের সঙ্গে বিয়ের কাবিনের নকল সংযুক্ত করে নোটিশের জবাব দেবেন। অন্যথায় আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’ আইনজীবী জয়নাল আবদীন মাযহারী সাংবাদিকদের বলেছেন, ‘আমি শরীফুল রাজ ও পরীমনিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। সাত কর্মদিবসে যদি তারা জবাব না দেয়, তাহলে পরবর্তী ব্যবস্থা নেব।’ সম্প্রতি ‘গুনিন’ সিনেমার সেটেই পরী মণি-শরিফুল রাজের পরিণয় ঘটে। এরপর ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন তাঁরা। বিয়ের ৯৫ দিন পর গায়ে হলুদের অনুষ্ঠান করেন পরী-রাজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম