ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

পরী অভিমান করে থাকলেও তাদের বিচ্ছেদ হওয়ার সম্ভবনা নেই

#

বিনোদন প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৩,  3:20 PM

news image

পরীমণির নামের সঙ্গে আলোচনা সমালোচনা যেন থাকবেই। সবসময় নিত্যনতুন কনট্রোভার্সি নিয়ে তিনি উপস্থিত থাকেন। এবারও তার ব্যতিক্রম নেই। আবারও তাকে জড়িয়ে সমালোচনা নিজেই উস্কে দিয়েছেন তিনি। নিজের পরিবারের হাড়ির খবর সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে উন্মুক্ত করে রাখেন। নেটিজেনরাও ব্যঙ্গ ও রসাত্মক কমেন্ট করতে ছাড় দেন না। এবার আবার স্বামীকে জড়িয়ে আলোচনায় পরী।

গত ৩১ ডিসেম্বর পরী ফেসবুকে নিজের সঙ্গে রাজের সম্পর্কের অবনতির কথা জানিয়ে ফেসবুকে লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই। এ ঘটনায় সংবাদমাধ্যম থেকে শরিফুল রাজের বাবা মুসলিম মিয়াকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘শুটিং শেষ করে বাসায় ফিরতে রাজের কিছুটা দেরি হয়। এ বিষয়টি নিয়ে তাদের মধ্যে সামান্য ঝগড়া হয়। পরী অভিমান করে থাকলেও তাদের বিচ্ছেদ হওয়ার সম্ভবনা নেই। আমরা সবাই একসঙ্গে আছি। আশা করি তাদের দুজনের সম্পর্ক সুন্দর থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম