ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

পরীর সিঁথিতে সিঁদুর

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৪,  8:49 PM

news image

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। দেশের গণ্ডি পেরিয়ে ‘ফেলুবক্সী’র মধ্যদিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। আগামী ১৭ জানুয়ারি কলকাতার সিনেমায় আত্মপ্রকাশ ঘটবে পরীর। তারই ধারাবাহিকতায় এবার সামনে এসেছে পরীমণির সিনেমার লুক। এতে এবার বাংলার এই চিত্রনায়িকা অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। সম্প্রতি পরী তার ফেসবুকে ‘ফেলুবক্সী’র একটি পোস্টার শেয়ার করেছেন। সেখানে নায়িকা হাজির হয়েছেন- কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে। ক্যাপশনে লিখেছেন, ‘লাবণ্যের সঙ্গে পরিচিত হন। যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’ এদিকে, দেবরাজ সিনহার পরিচালনায় সিনেমাতে পরী ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এই সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে সোহম চক্রবর্তীকে। যে চতুর, টেক-স্যাভি এবং নিজেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেটেড রাখে। মনের দিক থেকে একেবারে সাধারণ বাড়ির ছেলে সে। সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে ক্রাইমের সমাধান করতে। সিনেমায় ‘দেবযানী’র চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। পেশায় রেডিও জকি। আর পরীমণির চরিত্রের নাম ‘লাবণ্য’, যা রহস্যময় এক চরিত্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম