ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায়

#

বিনোদন প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৬,  3:54 PM

news image

লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট আর হাতে পদ্মফুল- সব মিলিয়ে পরীমণির রূপে যেন ফুটে উঠেছে দেবীর প্রতিচ্ছবি। আজ রবিবার (১৮ অক্টোবর) ফেসবুক পেজে দেবী দুর্গার সাজে ধরা দিয়ে মুগ্ধতা ছড়ালেন এই চিত্রনায়িকা। সেই বিশেষ সাজের ভিডিও প্রকাশ করতেই প্রশংসায় ভাসতে শুরু করেন তিনি।


তার সাজসজ্জায় ফুটে উঠেছে দুর্গাপূজার চিরচেনা আবহ। কোনো পূজামণ্ডপে এভাবে দাঁড়ালে মুহূর্তের জন্য তাকে দেবী দুর্গা ভেবে ভুল করলেও অবাক হওয়ার কিছু থাকবে না! বিশেষ এই ফটোশুটের ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’


পরীর এমন রূপ দেখে মুগ্ধ তার অনুসারীরাও। মন্তব্যের ঘরে ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তারা। একজন লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’। আরেকজনের মন্তব্য, ‘পুরো দুর্গা। দ্য ডিভা।’ অন্য এক অনুসারী লিখেছেন, ‘কয়েক দিন আগে ভেবেছিলাম যে, আপনাকে দুর্গা সাজলে খুব সুন্দর লাগবে। এখন দেখি সত্যি সত্যি সেজে ফেললেন। যাই হোক, খুব সুন্দর লাগছে।’


ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়তে থাকে প্রতিক্রিয়া। মাত্র এক ঘণ্টায় পোস্টটিতে প্রতিক্রিয়া ছাড়িয়ে যায় ৪৮ হাজারেরও বেশি। মন্তব্য পড়েছে প্রায় সাড়ে ছয় হাজারেরও বেশি। সব মিলিয়ে পরীর এই বিশেষ ফটোশুট যে নেটিজেনদের নজর কেড়েছে, তা বলাই যায়।


এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমণি। তার হাতে রয়েছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি এর শুটিং করেছেন পরী। তবে এটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম