ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

পরীক্ষা ঈদুল আজহার পর এসএসসি পরীক্ষা

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২২,  9:52 PM

news image

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কারণে স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষা ঈদুল আজহার পর শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২২ জুন) উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এ তথ্য জানান। তিনি জানান, দেশে সার্বিক বন্যা পরিস্থিতির কারণে ঈদুল আজহার আগে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এই পরীক্ষা ঈদের পর নেওয়া হবে। আমরা দ্রুতই রুটিন প্রকাশ করে পরীক্ষার বিষয়টি জানিয়ে দেব। সচিব বলেন, পরীক্ষা আয়োজনের জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন তাই ঈদুল আজহার আগে এসএসসি পরীক্ষা শুরু করা যাচ্ছে না। এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় সেই প্রভাব এইচএসসি পরীক্ষার ওপরও পড়বে। কেননা, দুটি পাবলিক পরীক্ষার মধ্যে অন্তত দুই মাসের বিরতি প্রয়োজন। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষা শেষ হতো ৬ জুলাই। কিন্তু সিলেটসহ সারাদেশে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ জুন এই পরীক্ষা স্থগিতের ঘোষণা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম