ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

পরিবর্তন হতে পারে এশিয়া কাপের সূচি!

#

স্পোর্টস ডেস্ক

৩০ মে, ২০২২,  8:43 PM

news image

বদলে যাচ্ছে আসন্ন এশিয়া কাপের সময়সূচি। মার্চে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছিল চলতি বছরের এশিয়া কাপ ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। কিন্তু এশিয়া কাপের সময়সূচি এগিয়ে আসার তথ্য দিচ্ছে বেশ কিছু উল্লেখযোগ্য গণমাধ্যম। তাদের তথ্য অনুসারে কয়েকটি দেশের অনুরোধের নতুন সময়সূচি ২৪ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এগিয়ে আনা হচ্ছে এশিয়া কাপের সময়সূচি। আয়োজক দেশ শ্রীলঙ্কাও এমন প্রস্তাবে রাজি হয়েছে। এখন বাকি অংশগ্রহণকারী দেশগুলোর সম্মতির অপেক্ষায় রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘আন্তর্জাতিক সূচিতে সম্ভাব্য সংঘর্ষের কারণে পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের কাছ থেকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নতুন তারিখের অনুরোধ পেয়েছে, তাই সেভাবে তারিখ সামঞ্জস্য করা হয়েছে।’ মূলত, ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সময় বের করার জন্য টুর্নামেন্টটি এগিয়ে আনার জন্য প্রস্তাব করেছিল পাকিস্তান। সেই সূত্র আরও জানিয়েছে, ‘সেপ্টেম্বরের শেষ দিকে পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে সাতটি টি-টোয়েন্টি আয়োজন করবে। যদি এশিয়া কাপ নতুন তারিখ অনুযায়ী ২৪ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর শেষ হয়, তাহলে পাকিস্তানের জন্য সব ঠিকঠাক থাকবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম