ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৬,  4:26 PM

news image

ঢাকার অদূরে সাভারে একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। গত তিন মাসে একই স্থান থেকে এ নিয়ে নারীসহ পাঁচটি মরদেহ উদ্ধার হলো‌। পুলিশ জানায়, কমিউনিটি সেন্টারে অজ্ঞাত দুটি মরদেহ দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করেন স্থানীয়রা। খবর পেয়ে থানা সংলগ্ন ওই কমিউনিটি সেন্টারে গিয়ে আগুনে পোড়া দুটি মরদেহ দেখতে পায় পুলিশ। তাদের একজন নারী ও অপরটি শিশুর বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলি। ওসি জানান, হত্যার পর যাতে মরদেহ শনাক্ত করা না যায়, সে জন্য ঘাতকরা মরদেহ দুটি পুড়িয়ে ফেলেছে‌। একই স্থান থেকে তিন মাসে পাঁচটি মরদেহ উদ্ধারের ঘটনায় কোনো সিরিয়াল কিলারের সংশ্লিষ্টতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, প্রাথমিকভাবে মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিবিড় তদন্তের মাধ্যমে ঘটনা রহস্য উদঘাটন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম