ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

পরিচয়হীন এক শিশুর গল্প ‘বান্ধব’

#

বিনোদন ডেস্ক

০২ অক্টোবর, ২০২৫,  5:11 PM

news image

ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া জন্মপরিচয়হীন এক শিশুর জীবনগল্প নিয়ে নির্মিত সিনেমা ‘বান্ধব’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,শুক্রবার মুক্তি পাবে সিনেমাটি। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া বলেন, “বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করেও পরিস্থিতি অনুকূলে না থাকায় সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াই। এখন সিনেমা মুক্তির উপযুক্ত সময় এসেছে। তাছাড়া আমাদের এখন ভালো সিনেমার সংকট। এজন্য সিনেমাটা আর আটকে রাখতে চাই না। সবকিছু বিবেচনা করে ৩ অক্টোবর মুক্তি দিচ্ছি। ‘বান্ধব’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। অন্যান্য চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিন সেনগুপ্ত, হাবিব খানসহ অনেকে। সিনেমাটি নিয়ে আশাবাদী মৌ খান।তিনি বলেন, এই সিনেমায় নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। এবারই প্রথম নিজেকে নায়িকা না ভেবে একজন অভিনেত্রী ভেবে কাজ করেছি। আমার জন্য পুরো জার্নিটা চ্যালেঞ্জিং ছিল। আমি নিজেও অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে, অবশেষে মুক্তি পাচ্ছে। আশা করি, সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন। সিনেমাটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। সিনেমায় গান আছে পাঁচটি, যার মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুনশী ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম