ঢাকা ০১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেবো না: মির্জা ফখরুল মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আত্মহত্যা করলেন অভিনেতা আলভীর স্ত্রী ইরানে সামরিক অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর এই সরকার: আইনমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী হামলার বদলা নিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জবাব হবে ‘বিধ্বংসী’ বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

পরশুরামে ১৪৪ ধারা জারি

#

নিজস্ব প্রতিনিধি

২৩ আগস্ট, ২০২২,  11:50 AM

news image

ফেনীর পরশুরামে একই সময়ে একই স্থানে বিএনপি-আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে জানানো হয়, মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধির এ ধারা বহাল থাকবে। মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরশুরাম স্টেশন রোডস্থ পরশুরাম উপজেলা বিএনপির অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে বিএনপি। অপরদিকে একই সময় বিএনপির কর্মসূচি চলাকালীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পরশুরাম বাজারসহ আশপাশের এলাকায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে। দুপক্ষের পাল্টাপাল্টি এ কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় পরশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এর অবহিতের আলোকে এ আদেশ জারি করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপি মঙ্গলবার সকাল ৯টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। উপজেলা বিএনপির কর্মসূচিতে একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকার কথা তিনি জানান। তিনি আরও জানান, বিএনপির কর্মসূচিতে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। অপরদিকে পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম জানান, মঙ্গলবার সকাল ৯টায় পরশুরাম বাজার স্টেশন রোডে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। পরশুরাম থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে একই স্থানে উপজেলা বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ১৪৪ ধারা জারি করার পরপরই পুলিশি টহল জোরদার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম