ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২৫,  11:05 AM

news image

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। পেজটি পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত এই পেজ থেকে পোস্ট বা শেয়ার করা কোনো বার্তা বিশ্বাস না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৩ মে) রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অনুপযুক্ত কন্টেন্ট কিছুক্ষণের জন্য যথাযথ অনুমোদন ছাড়াই ওই পেজ থেকে শেয়ার করা হয়েছে। পেজটি উদ্ধারে কাজ করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পেজটি বর্তমানে রক্ষণাবেক্ষণাধীন এবং বিষয়টি তদন্ত করতে ও ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সুরক্ষা ব্যবস্থা জোরদারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত সম্পূর্ণ ঠিক না হওয়া পর্যন্ত সবাইকে ফেসবুক পেজের কোনও পোস্ট বা বার্তা বিশ্বাস, শেয়ার বা যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা মন্ত্রণালয়ের তথ্য অন্যান্য ভেরিফায়েড প্ল্যাটফর্ম যেমন- অফিসিয়াল ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম